রাজবাড়ী মেইল
আপডেট : রোববার, ০৭ জুন ২০২৬

দূর্নীতির অভিযোগে রাজবাড়ীর সুলতানপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার ১২নং সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমানকে হাট ও বাজারের দোকান বরাদ্দ-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

শনিবার (৬ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। এর আগে গত ১ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপ-সচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ১২নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিকুর রহমানের বিরুদ্ধে রামনগর হাট ও বাজারের দোকান বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। যেহেতু আশিকুর রহমানের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইন বহির্ভূত। সেহেতু, চেয়ারম্যান আশিকুর রহমান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) এর (খ) ও (ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী উল্লিখিত চেয়ারম্যানকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

অপরদিকে, আরেক চিঠিতে ইউপি চেয়ারম্যান আশিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, আশিকুর রহমানের বিরুদ্ধে রামনগর হাট ও বাজারের দোকান বরাদ্দ-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগের ১ জুন ৩৯৭ সংখ্যক প্রজ্ঞাপনে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার অপরাধ সংঘটিত করায় তাঁকে কেন তাঁর পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাবপত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, রাজবাড়ী এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠিয়ে নিশ্চিত করে নির্দেশক্রমে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দুর্নীতির অভিযোগে সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি আমি হাতে পেয়েছি। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

দূর্নীতির অভিযোগে রাজবাড়ীর সুলতানপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল