শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির র্যাম ভেঙে পদ্মা নদীতে ‘এসবি সুপার ডিলাক্স’ নামক বাসডুবির ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতের দিকে দৌলতদিয়া নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবুজার গিফারী বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় এসবি সুপার ডিলাক্সের (ঢাকা মেট্রো ব-১৫-৫৬৪৯) চালক, সুপারভাইজার ও সহকারীকে চিহিৃত এবং বাস পরিচালনার দায়িত্বপ্রাপ্তদের অজ্ঞাতনামা আসামী করা হয়। পরে পুলিশ বাসচালক কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর এলাকার বাসিন্দা ঝন্টু আলী (৪৮), তাঁর সহকারী একই এলাকার শাকিব হোসেন (২২) এবং সুপারভাইজার কুষ্টিয়ার সুগ্রীবপুর এলাকার আজমল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করে শনিবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠিয়েছে। তবে বিকেলেই তারা আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন।
মামলার এজাহারে ফেরির অবকাঠামো ও যাত্রীদের মালামাল মিলিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত ফেরি ‘করবীর’ ইনচার্জ মাষ্টার, পন্টুনে দায়িত্বরত বিআইডবিøউটিসির প্রান্তিক সহকারী, প্রান্তিক অধিক্ষকসহ বাসযাত্রী ও কর্তব্যরত নৌপুলিশ সদস্যদের স্বাক্ষী করা হয়েছে।
এর আগে শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাটে ফেরিতে ওঠার আগে ঢাকাগামী যাত্রীবাহি এসবি সুপার ডিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনের মাঝ বরাবর থাকা কে-টাইপ (মাঝারি) ফেরি করবীর র্যাম ভেঙে নদীতে পড়ে। তার আগে ৩৭ জন যাত্রীসহ কয়েকজন শিশুকে নামিয়ে দেয়ায় অল্পতে বেঁচে যান। এ সময় শুধু চালক ও সহকারী ছিলেন। পরে নৌপুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এজাহারে বলা হয়, শুক্রবার সকালে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ৭নম্বর ফেরিঘাট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ভোর ৫টার দিকে মেহেরপুরের গাংনি থেকে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স সকাল সোয়া সাতটার দিকে কুষ্টিয়ার মদনপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল ৯টা ২৫ মিনিটে বাসটি দৌলতদিয়া ঘাটে পৌঁছে। পরে ফেরিতে ওঠার আগে ৩৭জন বাসযাত্রীসহ কয়েকজন শিশু নামিয়ে দিলে তাঁরা হেঁটে ফেরির দিকে অগ্রসর হয়। কিছুক্ষণ পর চালক বাসটি বেপরোয়া গতিতে ও অবহেলামূলকভাবে চালিয়ে পন্টুনের বায়ে নির্ধারিত রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরে না তুলে সরসারি পন্টুনের মাঝ বরাবর থাকা করবী ফেরির শেষ প্রান্তের র্যামে গিয়ে সজোরে আঘাত করলে র্যামের শিকল ও সিটকিনি ছিড়ে বাসটি নদীতে পড়ে।
পুলিশের ভাষ্য, বাসটি নদীতে পড়ে যাওয়ার আগে সুপারভাইজার ও সহকারী কৌশলে নেমে যান। বাসটি নদীতে পড়ে গেলে চালক জানালা দিয়ে বের হয়ে আসেন। এ সময় নৌপুলিশ তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর বিআইডবিøউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার সহযোগিতায় বেলা ১২টার দিকে বাসটি টেনে তোলা হয়। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং অধিকাংশ গøাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে বাসটি নৌপুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনায় করবী ফেরির র্যাম্প, ক্যাবল ও শিকল ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীদের ব্যাগ ও গুরুত্বপূর্ণ মালামাল ভিজে ক্ষতিগ্রস্ত ও ডুবে হারিয়ে গেছে। সব মিলিয়ে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর তদন্ত চলাকালিন মামলা দায়ের এবং চিকিৎসাধীন অবস্থায় বাসচালক, সুপারভাইজারসহ সহকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ঘাট সংশ্লিস্ট পরিবহন শ্রমিকেরা।
সৌহার্দ্য পরিবহনের ঘাট তত্বাবধায়ক মনির হোসেন বলেন, যাত্রীদের নামিয়ে দিয়ে চালক ও সহকারী বাসটি ফেরিতে তোলার সময় ব্রেকের কোন কাজ করছিল না। এতে অল্পতে প্রাণে বাঁচলেও আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন এবং তদন্ত চলাকালিন চালক, সহকারী ও সুপারভাইজারকে গ্রেপ্তার করার কারণ বুঝলাম না। এছাড়া করবী ফেরির র্যামটি শিকল ও ক্লিপ দিয়ে আটকানো থাকলে কোনভাবে ভাঙার কথা না।
এসবি সুপার ডিলাক্সের ঘাট তত্বাবধায়ক বারেক শেখ বলেন, ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক দিয়ে কোনভাবে দ্রæত গতিতে গাড়ি চালানোর বাস্তবতা নেই। অথচ মামলায় মিথ্যা অভিযোগ তুলে চালক, সহকারীকে গ্রেপ্তার করেছে। এমনকি বাস চালানোর সাথে সুপারভাইজার কোনভাবেই জড়িত থাকেন না। তাকেও মামলার আসামী করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
দৌলতদিয়া নৌপুলিশের পুলিশ পরিদর্শক ত্রীনাথ সাহা বলেন, উর্দ্বোতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার রাতেই গোয়ালন্দ ঘাট থানায় নৌপুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাত এগারটার পর থানায় নৌপুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় বাসচালক, সহকারী ও সুপারভাইজারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে শনিবার দুপুরের দিকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন