রাজবাড়ী মেইল
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভয়াবহ আগুনে পাঁচ দোকানের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গোয়ালন্দে শোভাযাত্রা, পোনামাছ অবমুক্তকরন ও আলোচনা সভা

জাতীয় যুব শক্তি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক নাজমুল ইসলাম ও সদস্য সচিব শাহিন

রাজবাড়ীতে ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পোষ্টমাষ্টার বরখাস্ত ও চার কর্মচারীকে শোকজ

রাজবাড়ীর গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়ক নির্মাণের দুই মাসেই ধস

রাজবাড়ীতে গ্রাম পুলিশ সদস্য ও নারীকে বেঁধে ও গলায় জুতা পরিয়ে নির্যাতনের অভিযোগ

স্বেচ্ছাসেবকদল নেতার নেতৃত্বে পদ্মা নদীতে রাতে চলছিল বালু উত্তোলন, ১০ জনকে কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়া কলাবাগান এলাকায় সরকার দলের ছত্রছায়ায় একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করাছিল। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পদ্মা নদী থেকে অবৈধ খননযন্ত্র জব্দ করে। এ সময় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। 

অভিযানের নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান। বাংলাদেশ কোস্ট গার্ড ও দৌলতদিয়া নৌ ফাঁড়ি পুলিশ সার্বিক সহযোগিতা করেন। ভ্রাম্যমান আদালত মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত ১০ জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের পর জেলা কারাগারে পাঠায়। 

জানা যায়, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম ওরফে শহিদ পাল বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় দীর্ঘদিন ধরে বাহির চর দৌলতদিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে। জেলা পরিষদের সাবেক সদস্য আ.লীগ নেতা আজম মণ্ডল ও বালু ব্যবসায়ী জগতিশ দাসের বাল্কহেড ও কাটারযন্ত্র দিয়ে প্রায় দুই মাস ধরে বালু উত্তোলন করছিল। সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে কোস্টগার্ড ও নৌপুলিশের সহযোগিতায় প্রশাসন অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুটি বাল্কহেড ও একটি বালু উত্তোলনের যন্ত্র জব্দ করে। এ সময় ঢাকার দোহার উত্তর শিমিলার মিজান শেখ (৪৫), বরগুনার বামনা উপজেলার বলগানিয়া গ্রামের শাকিল আকন (১৮) ও মো. ইয়াসিন (১৮), পটুয়াখালী সদর উপজেলার পূর্বজনকাঠি গ্রামের জাকারিয়া ফকির (১৮), সদর উপজেলার পশ্চিম আতালিয়া গ্রামের সাইদুল শিকদার (২৪), গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বড় মসজিদ পাড়ার আনো মন্ডল (৩০), বাহির চর দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়ার শাহিন শেখ (৩০), পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার রাকিব হাওলাদার (১৮), বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জালিনগর গ্রামের নিজাম বেপারী (৪৫) ও মাদারীপুর শিবচর উপজেলার চরজানাজাত গ্রামের আবুল কালাম (৪২) নামের ১০ জনকে আটক করে।  

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির হাসান খান বলেন, পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়া কলা বাগান এলাকায় দীর্ঘদিন ধরে অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। সোমবার রাত বারোটা থেকে মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত অভিযান চালিয়ে বালু উত্তোলনরত অবস্থায় দুটি বাল্কহেড, একটি কাটার জব্দ এবং হাতেনাতে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।  

তিনি বলেন, রাজবাড়ীর আজম মণ্ডল হচ্ছেন বাল্কহেড ও কাটারের মালিক। জগদিসের সহযোগিতায় স্থানীয় সহিদ পাল বালু উত্তোলন করছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারা অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারদণ্ডে দণ্ডিত করা হয়। জব্দকৃত বাল্কহেড ও কাটারযন্ত্র দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির হেফাজতে দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।   

জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম ওরফে শহিদ পাল বলেন, মানিকগঞ্জের হরিরামপুর থেকে আসার পথে বাল্কহেড ও কাটার যন্ত্রটি বিকল হয়ে পড়লে সেখানে মেরামতের জন্য অপেক্ষা করা হয়। বালু ব্যবসা করি সত্য কিন্তু এখানে বালু কাটার অভিযোগ সত্য নয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

স্বেচ্ছাসেবকদল নেতার নেতৃত্বে পদ্মা নদীতে রাতে চলছিল বালু উত্তোলন, ১০ জনকে কারাগারে

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল