রাজবাড়ী মেইল
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

গোয়ালন্দের স্বজ্জন ব্যাক্তি কোবাদ হোসেনের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো অর্ধলক্ষ টাকায়

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর পদ্মা নদীর এক কাতলা মাছ বিক্রি হয়েছে প্রায় অর্ধলক্ষ টাকায়। বৃহস্পতিবার দুপুরে কাতলা মাছটি ঢাকার এক ব্যক্তি কিনেন। এর আগে বৃহস্পতিবার সকালে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে কাতলা মাছটি বিক্রির জন্য তোলা হয়। এ সময় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বিক্রির জন্য কিনেন। 

স্থানীয় মাছ ব্যবসায়ী ও জেলেরা জানান, বৃহস্পতিবার ভোরে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় জাল ফেলেন মানিকগঞ্জ জাফরগঞ্জ এলাকার জেলে সুকান্ত হালদার ও তার লোকজন। ৫ এবং ৬ নম্বর ফেরি ঘাটের অদূরে জাল ফেলে অপেক্ষার কিছুক্ষণ পর সকাল ৬টার দিকে তাদের জালে ঝাকি দিলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় আকারের একটি কাতলা মাছ। এ সময় সবার মুখে হাসি আর আনন্দ ছড়িয়ে পড়ে। মাছটি বিক্রির জন্য তারা নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট মাছ বাজারের রেজাউল মন্ডলের আড়ত ঘরে। এতবড় মাছ দেখে মাছটি ঘিরে ধরেন আগ্রহী ব্যবসায়ী ও সাধারণ মানুষ। মাছটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে কিনেন ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। 

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, প্রতিদিনের মতো তিনি সকালে বাজারে মাছ কিনতে যান। রেজাউল মন্ডলের আড়তের সামনে আগ্রহী মানুষের ভিড় দেখতে পান। বড় আকারের পদ্মা নদীর কাতলা বিক্রির নিলামের প্রস্তুতি দেখে তিনিও অংশ নেন। মাছটি ওজন দিয়ে দেখেন প্রায় ২৫ কেজি ৫০০ গ্রাম হয়েছে। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকায় কিনন। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে পানিতে বেধে রেখে বিভিন্ন পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। 

চান্দু মোল্লা বলেন, এই মৌসুমে এতবড় কাতলা মাছ এর আগে পাওয়া যায়নি। পদ্মা নদীর সর্বোচ্চ ওজনের বড় কাতলা মাছ হিসেবে তিনি জানেন। মুঠোফোনে যোগাযোগ করলে ঢাকার গুলশানের এক ব্যবসায়ী কেজি প্রতি ১০০ টাকা করে লাভ দিয়ে ৪৮ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। পরে মাছটি তার দেওয়া ঠিকানা মতো দুপুরের দিকে পরিবহন যোগে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় বলে জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো অর্ধলক্ষ টাকায়

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল