
নিজস্ব প্রতিবেদক, কালুখালী, রাজবাড়ীঃ দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান রুবেলকে সাংগঠনিক সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) গভীররাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিন দলীয় প্যাডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিস্কারাদেশের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার সিদ্ধান্তকে উপেক্ষা করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কালুখালী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান রুবেলকে ছাত্রদলের সকল ধরনের সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সাথে কোনরুপ সাংগঠনিক সর্ম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীতেও ছাত্রদলের সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিন আজ (সোমবার) যৌথভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করে বহিস্কারাদেশে স্বাক্ষর করেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।