
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় (২০২৫) ভাইভায় অংশ নিতে আসা এক ভূয়া প্রার্থীকে আটক করে সাজা দিয়েছে জেলা প্রশাসন। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আটককৃত প্রার্থীর নাম আব্দুর রাজ্জাক। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আশুরহাট গ্রামের আব্দুল মাজেদ এর ছেলে।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় জানায়, আটককৃত ব্যক্তি আব্দুর রাজ্জাক প্রার্থী তিনি নিজেই। তিনি ভাইভা পরীক্ষায় অংশ নিতে আসলেও তার লিখিত পরীক্ষার্থী ছিলেন অপরজন। রোববার সকাল ১০টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা পরীক্ষা ছিল তাঁর। আব্দুর রাজ্জাক ভাইভা পরীক্ষা দিতে আসলে হাতের লেখা যাচাইয়ের জন্য তাকে একটি আলাদা কাগজে লিখতে বলা হয়। এ সময় পূর্বের লিখিত পরীক্ষার সঙ্গে আজকের ভাইভা পরীক্ষায় লেখায় মিল না থাকায় প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এ সময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি বিষয়টি স্বীকার করেন।
পরে রাজবাড়ী জেলা প্রশাসক সুলাতানা আক্তারের নির্দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (রাজস্ব শাখা) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুবকর সিদ্দিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় দ-বিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক তাঁকে ২০ দিনের বিনাশ্রম কারাদ- এবং ১০০ টাকা অর্থদ- প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুবকর সিদ্দিক বলেন, জেলা প্রশাসক সুলতানা আক্তারের নির্দেশ কোনভাবেই কেউ যেন অসাধুপায় অবলম্বন করতে না পারে। গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা চলাকালিন হাতের লেখা যাচাইয়ের জন্য প্রার্থীদের আলাদা কাগজ দেওয়া হয়। পরবর্তীতে ভাইভা পরীক্ষায়ও পৃথক কাগজে হাতের লেখা নিয়ে পুর্বের লেখার সাথে মিল আছে কি না তা যাচাই করা হয়। রোববার আব্দুর রাজ্জাকের লিখিত পরীক্ষার দিনের হাতের লেখার সাথে মিল না পাওয়ায় জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রকৃত ঘটনা অকপটে স্বীকার করেন। পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে তাকে সাজা প্রদানের পর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।