Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা বিদেশী পিস্তল ও গুলিসহ মো. সাগর শেখ (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সে রাজবাড়ী পৌরসভার ৫নম্বর ওয়ার্ড কাজীকান্দা এলাকার খোকন শেখের ছেলে। তার বিরুদ্ধে থানায় চারটি মাদক মামলা রয়েছে। তাকে শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজবাড়ী সদরে অবিস্থত সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বরত কমান্ডারের নেতৃত্বে বৃহস্পতিবার (৮জানুয়ারি) দিবাগত মধ্যরাতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর একটি দল শহরের কাজীকান্দা এলাকায় অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে স্থানীয় সাগর শেখের বাড়িতে তল্লালি চালিয়ে একটি বিদেশী পিস্তল (মেড ইন ইউএসএ), একটি পিস্তলের ম্যাগাজিন, একটি ফায়ার কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, একটি ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেল ও একটি এন্ড্রয়েড মোবাইলফোন উদ্ধার করাসহ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে রাতেই আটককৃত সাগরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদের সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, গ্রেপ্তারকৃত সাগর শেখ একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় চারটি মাদক মামলা রয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রজু করা হয়েছে। তাকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার