Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. স্বাস্থ্য
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে অসুস্থ্য পশু জবাই করার পর মাংস জব্দ, ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়ায় গুরুতর অসুস্থ্য একটি বাছুর গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত ভক্ষণ অযোগ্য প্রায় দেড় মণ মাংস মাটিতে পুতে বিনষ্ট ও ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে চর দৌলতদিয়া হামিদ মৃধার হাটের হাসেন মোল্লার মাংসের দোকানে অভিযান চালায়।

অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটিরিনারি সার্জন সারোয়ার হোসেন সহ গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনতাসির হাসান খান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার চর দৌলতদিয়া হামিদ মৃধার হাটের হাসান মোল্লার দোকানে ভক্ষণ অযোগ্য একটি অসুস্থ্য বাছুর গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করা হচ্ছে। খবর পাওয়া মাত্র রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করে সংবাদের সত্যতা পাওয়া যায়। এ সময় ২০১১ এর ১৭ ধারা অনুযায়ী দোকান সিলগালা এবং ১৮ ধারা অনুযায়ী ভক্ষণ অযোগ্য হওয়ায় প্রায় দেড় মণ ওজনের মাংস জব্দের পর মাটিতে পুতে বিনষ্ট করা হয়। ঘটনাস্থলে পৌছানোর আগেই মাংস বিক্রেতা হাসান মোল্লা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, অসুস্থ ওই বাছুর গরুটি হাসান মোল্লা ওরফে হাসান কসাই উপজেলার চর মহিদাপুর গ্রামের কৃষক আলম খানের কাছ থেকে কিনেন। এ বিষয়ে কৃষক আলম খান জানান, বাছুর গরুটির বয়স প্রায় ১৫ মাস। কয়েকদিন ধরে প্রচ- ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বেশি অসুস্থ্য হয়ে পড়ে। বাছুরটি সুস্থ্য না হওয়াৃয় স্থানীয় বাদশা নামের একজনের মাধ্যমে মাত্র ৫ হাজার টাকায় হামিদ মৃধা হাটের হাসান কসাইয়ের কাছে বিক্রি করা হয়। হাসান বাড়ির উঠানে গরুটি জবাই করে বিক্রির জন্য বাজারের দোকানে নিয়ে রাখেন। অসুস্থ্য গরু জবাই করা বা মাংস বিক্রির আইন সম্পর্কে আমার কোন ধারণা নেই।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার