Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ

রাজবাড়ীতে বিনা নোটিশে সবজি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ

Link Copied!

module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5937; AI_Scene: (-1, -1); aec_lux: 201.08493; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী শহরে বিনা নোটিশে এক নারী সবজি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী রোকেয়া বেগম ও তার পরিবারের সদস্যরা। রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী শহরের দুধবাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, দুধবাজার সংলগ্ন ৬২ লিংক খাস জমিতে প্রায় ৫৫ বছর ধরে তার শ্বশুর, স্বামী ও ছেলে সবজি ব্যবসা করে আসছেন। ওই এলাকায় বহু ব্যক্তি খাস জমি দখল করে ব্যবসা পরিচালনা করলেও শুধুমাত্র তাদের দোকানটিই উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ আট বছর ধরে জেলা প্রশাসকের কাছে খাস জমি লিজ নেওয়ার জন্য আবেদন করে আসছেন। জেলা প্রশাসনের মালিকানাধীন ওই খাস জমিতে তাদের দোকানসহ আরও কয়েকটি দোকান রয়েছে। কিন্তু দোকান চালু রাখতে চাইলে পৌরসভার বাজার পরিদর্শক শহিদুল ইসলাম তার কাছে দেড় লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে গত বছরের ১০ নভেম্বর কোনো পূর্ব নোটিশ ছাড়াই তার দোকানটি উচ্ছেদ করা হয়।

সংবাদ সম্মেলনে রোকেয়া বেগম দাবি করেন, তার দোকান উচ্ছেদ করে পেছনের কোটি টাকার মূল্যের জমির মালিককে সুবিধা দিতে পৌর কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে এ পদক্ষেপ নিয়েছে। মানবিক দিক বিবেচনায় খাস জমিটি তার নামে বন্দোবস্ত দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।এতে আরও বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোছা. রোকেয়া বেগমের পরিবারের অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে পৌরসভার বাজার পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, উক্ত স্থানটি জেলা প্রশাসনের খাস খতিয়ানভুক্ত জমি। উচ্ছেদ অভিযান জেলা প্রশাসনের পক্ষ থেকেই পরিচালিত হয়েছে। তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার