Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি
  5. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীতে ডিলারশিপ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ

Link Copied!

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে সারের ডিলারশিপ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে গোয়ালন্দ উপজেলা কৃষকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“ন্যায় ও শততার জয় হোক”- স্লোগানে গোয়ালন্দ উপজেলায় অবৈধ সার ডিলারশিপ বন্ধ হোক। আওয়ামী লীগের ক্যাডার মাসুদ মন্ডলকে টাকার বিনিময়ে ডিলারশিপ দেয়া বন্ধ করুন! ক্ষমতার অপব্যবহার বন্ধ হোক। দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি স্লোগান নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সার কেলেংকারি, অবৈধ ডিলারশিপ বাতিল, দুর্নীতি বন্ধ, কৃষক রক্ষা ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও প্লাকার্ড নিয়ে প্রায় শতাধিক কৃষক এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে থাকা উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন মৃধা অভিযোগ করে বলেন, উজানচর ইউনিয়ন আ.লীগের সভাপতি সামছু মন্ডলের ছেলে বাজার মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে কৃষকদের হয়রানি করছেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও সে কিভাবে সারের ডিলারশিপ পান, সে বিষয়ে উজানচরবাসী জানতে চায়। ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে সে জাতীয় পার্টির এক নেতার জায়গা দখল করে দোকান তোলে। তার নামে বিভিন্ন অভিযোগ থাকার পরেও অবৈধভাবে ডিলারশিপ নিয়ে কিভাবে সে ব্যবসা করে আমরা সে বিষয়ে জানতে চাই।

উজানচর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান খান ফেলু অভিযোগ করে বলেন, আ.লীগের সময় উজানচরে যেসকল নেতা ডিলারশিপ পেয়েছে তারা এককভাবে ১ হাজার টাকার বস্তা সার ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছে। আমরা মাসুদ মন্ডলের পাশাপাশি অন্যান্য সব আওয়ামী লীগ নেতাদের ডিলারশিপ বাতিল চাই। উজানচর এলাকার কৃষক কালাচাঁদ বেপারী বলেন, আমরা মূর্খ মানুষ, লেখাপড়া জানি না। মাসুদ মন্ডল সব সময় সারের দাম বেশি রাখে।

এব্যাপারে গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল ইসলাম বলেন, এব্যাপারে অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার