Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. সাহিত্য ও সংস্কৃতি
  5. ধর্ম ও জীবন

রাজবাড়ীতে ৭ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২ নং ওয়ার্ড নগরায়ের পাড়া এলাকায় রায় বাড়ীতে সপ্তাহব্যাপী মহোৎসব অনুষ্ঠিত। গত রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীম্ভাগবত গীতা পাঠের মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হয়।

৬ষ্ঠ দিন শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি রোস্তম আলী মোল্লা, বিএনপি নেতা এ্যাডভোকেট মাহবুবুর রহমান সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ সময় অনুষ্ঠান পরিচালনা কমিটির মধ্যে ছিলেন সভাপতি দেবাশীষ রায় পলাশ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুভাষ বিশ্বাস, রতন রায়, সাধারণ সম্পাদক সুকুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন রায় প্রমুখ।

জানা যায়, স্থানীয় কীর্তনীয়াবৃন্দের মাধ্যমে অধিবাস কীর্তন ও মঙ্গল স্থাপনের পর ২২ ডিসেম্বর অরুনোদয় হতে ৩২ প্রহরব্যাপী টানা তিন দিন তিন রাত অখণ্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান হয়। মহানামযজ্ঞ শেষে শুক্রবার শুরু হয় শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন।

কীর্তন উপলক্ষে বাইরে বিপনিবিতানে নারী শিশুদের উপচে পড়া ভীড়। মেলায় বাচ্চাদের কলকাকলিতে ভরে উঠেছে। ভেতরে প্রবেশ করে দেখা গেল পদ কীর্তনীয়াদের কণ্ঠে ঝরছে আবেগপ্রবন কাব্যসূধা। মায়েরা ভক্তিভরে দিচ্ছেন মুহুর্মুহু উলুধ্বনি আর আপামর ভক্তবৃন্দ দুই হাত তুলে দিচ্ছেন জয়োধ্বনি। সেই সুরে মিশে আছে বিশ্বশান্তি ও মানব কল্যানের এক গভীর আকুতি।

অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি দেবাশীষ রায় পলাশ বলেন, কীর্তনীয়ার দল বিদায়, ডেকোরেশন ও মহাপ্রসাদ বাবদ পুরো সাত দিনে প্রায় চার লক্ষাধিক টাকা খরচ হবে। যার সিংহভাগই দিয়েছেন গ্রামবাসী। দূর দুরান্ত থেকে তীব্র শৈত প্রবাহ ও কুয়াশাকে উপেক্ষা করেও বহু ভক্তবৃন্দের সমাগমে অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়ে উঠেছে।

তিনি বলেন, বিশ্বশান্তি ও মানব কল্যান কামনায় গোয়ালন্দ সকল সনাতন ধর্মাবলম্বীগণের অংশগ্রহণে এবং সবার সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানটি প্রায় দুই যুগ ধরে চলছে। তীব্র শীত ও হিমেল হাওয়াকে উপেক্ষা করেও হাজার হাজার ভক্তবৃন্দের মিলমমেলায় পরিণত হয় এই নগর রায়ের বাড়িতে। যেন নব বৃন্দাবন ধামে রূপান্তরিত হয়েছে। এছাড়া শনিবার শ্রী শ্রী মহাপ্রভূর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্যে অনুষ্ঠানের পরি সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার