Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তরুণ কৃষি উদ্যোক্তার মৃত্যু 

রাজবাড়ী মেইল ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রোকন উদ্দিন রোমান (৪২) নামে এক কৃষি উদ্যোক্তা যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ড শ্রীদাম দত্ত পাড়া (লেকপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রোকন উদ্দিন রোমান শ্রীদাম দত্ত পাড়া গ্রামের খাদেম শেখের ছেলে। রোমান পেশায় একজন কৃষি উদ্যোক্তা। সংসারে তার স্ত্রী, রেদোয়ান শেখ (৯) ও রাফিয়া আক্তার (৩) নামে দুইটি সন্তান রয়েছে।

নিহত রোকন উদ্দিন রোমানের শ্বশুর সিদ্দিক মন্ডল জানান, রোমান বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বাড়ির অদূরে ভূট্টা ক্ষেতে পানি দেওয়ার জন্য নিজ ঘরে থাকা মটর পাম্পের লাইন দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হন। তারপর বাড়ির লোকজন তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ফরিদপুর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, বৃহস্পতিবার বাদ এশার নামাজের পর জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে নিহতের পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীতে মন্দিরের গেট নির্মাণে বাধা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধু লাঞ্ছিতের অভিযোগ

রাজবাড়ী-২; বহিস্কারের পর জামানত হারালেন সাবেক এমপি নাসিরুল হক

রাজবাড়ী-২ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে নতুন ইতিগাস গড়লেন হারুন-অর-রশিদ

রাজবাড়ী-১ আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ভোট কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জমাদি

ভোট দিতে চারদিনের ছুটতে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, দৌলতদিয়া ঘাটে ভিড় 

রাজবাড়ী-২ বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে তিন উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়

রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন-অর-রশিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

গোয়ালন্দে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

‘চাঁদাবাজদের মানুষ আর ভোট দিবে না’- জামায়াতে ইসলামী প্রার্থী নূরুল ইসলাম

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাত্যয় ঘটলে এ অঞ্চলের মানুষ বসে থাকবে না, আগুন জ্বলবে —আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম