Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. ধর্ম ও জীবন
  7. আলোচিত খবর

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠ চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের মাধ্যমে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। কোরআন খতম শেষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে রাজবাড়ী জেলা বিএনপির নেতাকর্মী, বিভিন্ন স্তরের সমর্থক ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনে ধানের শীষ প্রতিকে মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সাবেক যুগ্ম সম্পাদক গাজী আহসান হাবিব এবং সাবেক দপ্তর সম্পাদক এ. মজিদ বিশ্বাসসহ জেলা ও উপজেলা বিএনপির একাধিক নেতা।

বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তিনি আজ অসুস্থ, কিন্তু তার জন্য দেশের কোটি কোটি মানুষ দোয়া করছে। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের জনগণের পাশে দাড়াবেন। আজকের এই দোয়া মাহফিল সেই ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “দেশনেত্রীর সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, বরং গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত জরুরি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার রোগমুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানাচ্ছি।”

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির। মোনাজাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।

দোয়া মাহফিলে রাজবাড়ী জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো রেলওয়ে মাঠ চত্বর জুড়ে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার