Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি
  6. স্বাস্থ্য
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে সাপে কাটার পর জীবিত রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ নভেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলার পদ্মার চরে বাড়ির পাশে ধান কাটতে গিয়ে বিষধর রাসেল ভাইপার সাপের ছোবলে আক্রান্ত হন হেলাল বিশ্বাস (৪২) নামের এক কৃষক। পরে তিনি অন্য কৃষকদের সহায়তায় জীবিত রাসেল ভাইপার সাপটি ধরে প্লাস্টিকের কৌটায় নিয়ে হাজির হন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

শুক্রবার দুপুরের দিকে জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মার চরে এ ঘটনা ঘটে। হেলাল বিশ্বাস শাহামীরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

স্থানীয় কয়েকজন জানান, শুক্রবার সকালে উপজেলার হাবাসপুর ইউপির শাহমীরপুর পদ্মার চর এলাকায় ধান ক্ষেতে কাজ করছিলেন কৃষক হেলাল বিশ্বাস। এ সময় হঠাৎ তার পায়ে কামড়ের ব্যথা অনুভব করেন। পরে নিচে তাকিয়ে দেখেন একটি বিষধর রাসেল ভাইপার সাপ। এ সময় আশপাশে থাকা অন্য কৃষকদের সহায়তায় তিনি বিষধর রাসেল ভাইপার সাপটি ধরে ফেলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষধর সাপটি নিয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এবাদত হোসেন শুক্রবার সন্ধ্যায় বলেন, শুক্রবার দুপুরের দিকে বিষধর রাসেল ভাইপার সাপসহ কৃষক হেলাল বিশ্বাসকে নিয়ে পরিবারের লোকজন হাসপাতালে আসেন। আমরা বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁর শরীরে ১০ ভায়াল এন্টিভেনম প্রয়োগ করেছি। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। তারপরও আমরা পর্যবেক্ষনে রেখেছি। পরে হাসপাতাল চত্বরেই রাসেল ভাইপারটি মেরে ফেলে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার