Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি

বেশি লাভের আশায় রাসায়নি মিশিয়ে লাল তিলকে কালো করে বিক্রি, ইউএনও’র অভিযানে জরিমানা 

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে লাল তিলে কেমিক্যাল (রাসায়নিক) মিশিয়ে রোদে শুকিয়ে কালো তিল বলে সরবরাহ করার অপরাধে প্রায় ২০০ কেজি তিল জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া অভিযুক্ত ব্যবসায়ী রফিকুল ইসলাম মোল্লাকে (৩২) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নছর উদ্দিন সরদার পাড়ার ছাত্তার মোল্লার ছেলে রফিকুল ইসলাম মোল্লা বাড়ি পাশে রাস্তায় লাল তিলে রাসায়নিক মিশিয়ে কালো করার প্রক্রিয়া শেষে রৌদে শুকাতে দেয়। এমন খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে শুকানো অবস্থায় প্রায় ২০০ কেজি তিল জব্দ করে।

জানা যায়, অভিযুক্ত আব্দুস ছাত্তার মোল্লা ও তার ছেলে রফিকুল ইসলাম মোল্লা বিভিন্ন ধরণের খাদ্য শস্যের সঙ্গে হাট বাজার থেকে লাল তিল ক্রয় করতেন। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অসাদু ব্যবসায়ীদের সাথে যোগসাজস করে কালো রঙ মিশিয়ে ভালো করে রোদে শুকিয়ে পাইকারি বিক্রি করতেন। লাল তিলে কালো রং মিশিয়ে বেশি লাভ পাওয়া যায় বলেই তারা এ কাজ করতেন।

অভিযান শেষে ইউএনও সাথী দাস সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে লাল তিলে রং মিশিয়ে কালো করে বিক্রির প্রস্তুতিকালে রোদে শুকানো অবস্থায় প্রায় ২০০ কেজি তিল হাতে নাতে জব্দ করে প্রকাশ্যে বিনষ্ট করা হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা পাখির খাবার হিসেবে এ কাজ করতেন বলে দাবি করেন। পরে তাদেরকে ২০০৯ এর ৫৩ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিরা ভবিষ্যতে এ ধরণের কাজ করবেন না বলে অঙ্গিকার করেছেন। এরপরও যদি একই অপরাধ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার