Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. খেলাধুলা

গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ

Link Copied!

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশন কতৃক আয়োজিত গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা আগামী ২৬ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টটি বিগত বছর ১৬ ডিসেম্বর ১৬ দলের অংশ গ্রহণে উদ্বোধন করা হয়। টুর্নামেন্টটির প্রতিটি খেলা উজানচর হারেজ মিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

২৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৬টায় ১ম সেমিফাইনাল খেলায় দুরন্ত ক্রিকেট একাদশ বনাম টিএস গোয়ালন্দ ক্রিকেট প্রেমী একাদশ এবং সন্ধ্যা ৭টায় ২য় সেমিফাইনাল খেলায় আদীব-সারাহ্ ফাউন্ডেশন বনাম গোয়ালন্দ খেলাঘর একে অপরের মুখোমুখি হবে। একই রাতে বিজয়ী দুদলের মধ্যে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রাশেদ জানান, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের যাত্রা এবছর প্রথম শুরু করা হয়েছে। আশা করছি এ টুর্নামেন্টটি প্রতিবছর অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টটির আয়োজক মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি মো. সেলিম মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।

তিনি আরও বলেন, এখেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার