Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. আলোচিত খবর

কোপা আমেরিকা ফাইনালের আগেই চ্যাম্পিয়নের স্মারক জার্সি বানিয়েছেন মেসিরা

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ জুলাই ২০২১, ৮:৪৭ অপরাহ্ণ

Link Copied!

রাজবাড়ীমেইল খেলাধুলা ডেস্কঃ
চ্যাম্পিয়ন হওয়ার স্মারক জার্সি আগেই বানিয়ে রেখেছিল আর্জেন্টিনা। ফাইনাল জয়ের পর সেই জার্সি পরে উল্লাস মেসিদের

 

চ্যাম্পিয়ন হওয়ার স্মারক জার্সি আগেই বানিয়ে রেখেছিল আর্জেন্টিনা। ফাইনাল জয়ের পর সেই জার্সি পরে উল্লাস মেসিদেরছবি: রয়টার্স

চ্যাম্পিয়ন!

সকালে কোপা আমেরিকা ফাইনালে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত দেশের জার্সিতে কোনো টুর্নামেন্টে এই কথার সঙ্গে পরিচয় ঘটেনি লিওনেল মেসির। কালে কালে বয়স তো কম হয় নি! গত মাসেই ৩৪-এ পা রেখেছেন আর্জেন্টাইন তারকা। সমর্থকদের ভাবনাটা তাই ছিল, এবার কোপা আমেরিকার ফাইনালে শিরোপাখরা কাটাতে না পারলে আর কবে!

শেষ পর্যন্ত খরা কাটল আর্জেন্টিনার, খরা কাটল মেসির। ব্রাজিলকে ফাইনালে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় আজ সকাল ৬টায় কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়ে আনহেল ডি মারিয়ার গোলে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচটা জিততে আত্মবিশ্বাসী ছিল আর্জেন্টিনা, চ্যাম্পিয়নের স্মারক জার্সি বানিয়ে মানসিকভাবে তাঁরা প্রস্তুতিটা ফাইনালের আগেই নিয়েই রেখেছিল।

চ্যাম্পিয়ন হওয়ার স্মারক জার্সি পরে মেসি

চ্যাম্পিয়ন হওয়ার স্মারক জার্সি পরে মেসি ছবি: রয়টার্স

সংবাদমাধ্যম গোল ডটকম ফাইনালের আগেই জানিয়েছে এ খবর। মেসিরা চ্যাম্পিয়ন হওয়ার স্মারক এই জার্সি পরে উল্লাস করতে দেখা গেছে তাদের। এই স্মারক জার্সির পেছনে লেখা ‘২০২১ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন’।

পেছনে জার্সির মাঝে দক্ষিণ আমেরিকা মহাদেশের মানচিত্র এবং সেখানে আর্জেন্টিনা স্কোয়াডের সব খেলোয়াড়ের সই। এবার কোপা আমেরিকার আয়োজক ব্রাজিল। জার্সির নিচে লেখা ‘এই জার্সি আমাদের একসূত্রে গেঁথেছে’।

জার্সির সামনে একটি তারকা এবং তার ভেতর খোদাই করা ‘১৫’ সংখ্যা—কোপা আমেরিকায় এটি আর্জেন্টিনার ১৫তম শিরোপা।

জার্সির সম্মুখভাগে নিচে ফাইনালের দিন-তারিখ, স্টেডিয়াম (মারাকানা) ও শহরের (রিও ডি জেনিরো) নাম লেখা। এবার কোপা আমেরিকায় শুরুতে কোভিড-১৯ পরিস্থিতির কারণে দর্শক ঢুকতে দেওয়া হয়নি।

কোপা আমেরিকার ট্রফি হাতে আর্জেন্টিনা দলের উল্লাস

কোপা আমেরিকার ট্রফি হাতে আর্জেন্টিনা দলের উল্লাস ছবি: রয়টার্স

কিন্তু ফাইনালে প্রায় ছয় হাজার দর্শককে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। তবে এঁদের কতজনের সমর্থন আর্জেন্টিনা দল পেয়েছে, সে প্রশ্ন আছে। সাধারণ দর্শক নয়, শুধু আয়োজকদের আমন্ত্রণ জানানো ব্যক্তিরাই ঢুকতে পেরেছেন মাঠে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে চলন্ত ট্রেনের নিচে আত্নহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি শাহিনকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার