Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

স্বাস্থ্যবিধির বালাই নেই খানখানাপুর বাজারে, করোনা ঝুঁকি নিয়ে চলছে বেচাকেনা

রাজবাড়ী মেইল ডেস্ক
২ জুলাই ২০২১, ৮:৩৬ অপরাহ্ণ

Link Copied!

মইন মৃধা, গোয়ালন্দঃ মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে চলছে এক সপ্তাহের কঠোর লকডাউন। দিন দিন সংক্রমণ ব্যাপকহারে বাড়ায় স্বাস্থ্যবিধি মানছেনা বেশির ভাগ মানুষ। করোনা ঝুঁকি নিয়ে কাঁচাবাজারগুলোতে এখনো গাদাগাদি করে বেচা কেনা চলছে। এতে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় থাকছে না।
শুক্রবার (২ জুলাই) দুপুরে খানখানাপুর  কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবজি, মাছ, মুদি, ফল বিক্রেতাসহ অধিকাংশ দোকানদার মাস্ক ছাড়া পণ্য বিক্রি করছেন। একই সঙ্গে মাস্ক ছাড়াই কেনাকাটা করছেন ক্রেতারা।
মানছেন না নিরাপদ শারীরিক দূরত্ব। ক্রেতাদের কারো কারো মুখে মাস্ক থাকলেও বিক্রেতাদের বেশির ভাগের মুখে মাস্ক নেই। অনেকে মাস্ক পরলেও তা নিদিষ্ট স্থানে থেকে নামিয়ে রাখতে দেখা গেছে৷ এছাড়া বাজারে ছোট ছোট চায়ের দোকানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দূরত্ব বজায় না রেখেই এসব চলতে দেখা গেছে।
এক মুদি দোকানি বলেন, লকডাউনের খবরে দুই দিন মানুষ আখেরি কেনাকাটা করেছে। মানুষকে বলেও স্বাস্থ্যবিধি মানানো যায় না। কার আগে কে সদাই নেবে সে প্রতিযোগিতায় সব কিছু ভুলে যায়। যদিও বলা হয় দূরত্ব বজায় রাখতে কিন্তু এতে কোনো লাভ হয় না।
আরেক মুদি দোকানদার ছালাম সেক বলেন, কাজের সময় স্বাস্থ্যবিধি মানা ও মানানো অনেক কঠিন। নিজে সচেতন না হলে এটা সম্ভব না। গত দুই দিন অনেক বেচা কেনা হয়েছে। এতে পেঁয়াজ, আদা, আলু ও চালের দাম বেড়ে গেছে।
বাজারে আসা নাজমুল হাসান বলেন, আমি প্রতিদিন সকলে কাঁচাবাজার করি। আজকেও বাজারে ভিড় । গত দুইদিনেও মানুষ প্রচুর কেনাকাটা করেছে। ফলে জিনিস পত্রের দাম বেড়ে গেছে৷
বাজার ঘুরে দেখা গেছে, ১৮ থেকে ২০ টাকার আলু প্রতিকেজি বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকা দরে। ৩৫ টাকার পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা, ৬০ টাকা কেজির আদা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা দরে। একই সঙ্গে দাম বেড়েছে সব ধরনের চালের। প্রতিকেজি চালে ২ থেকে ৩ টাকা বেশি নিচ্ছেন। ডিম গত সপ্তাহে প্রতি হালি ২৮-৩০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৩২-৩৫ টাকা হালি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন

রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে কবি তারক পালের “বিষন্ন সূর্যের দেশে” ও “নিঃশব্দের জন্মদিন “কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

রাজবাড়ীতে সুধী সমাবেশে বক্তারা; ‘তরুণ প্রজন্মকে গড়ে তুলতে প্রথম আলো কাজ করে যাচ্ছে’

রাজবাড়ীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

১০ম গ্রেডসহ তিন দফা বাস্তবায়নের দাবীতে রাজবাড়ীর প্রথমিক শিক্ষকদের কর্মবিরতী

রাজবাড়ীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের মিলাদ ও দোয়া

রাজবাড়ী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত ও পরিবারের সম্পদ ক্রো‌কের আ‌দেশ

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল আলম এবং সেক্রেটারি হলেন নজরুল ইসলাম