Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. স্বাস্থ্য

কালুখালীতে অস্বাস্থ্যকর পরিবেশের কারনে আইসক্রিম কারখানাকে জরিমানা

রাজবাড়ী মেইল ডেস্ক
২ জুন ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, কালুখালী, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে সোমবার একটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কারখানা মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পণ্যের মোড়ক, ইত্যাদি যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে কালুখালী উপজেলার রাফিদ সুপার আইসক্রিম কারখানায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কারখানা মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধ করায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২ জুন) দুপুর পৌনে ১২ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

অভিযানে বাজার তদারকি কার্যক্রমে সহায়তা প্রদান করেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক ও জেলা পুলিশ লাইন্স এর সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) সূবর্ণা আক্তার।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ